×

অপরাধ

সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে অজয় কর খোকন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৬:০৪ পিএম

সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে অজয় কর খোকন

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় সশস্ত্র হামলার অভিযোগে করা মামলায় সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক সিদ্ধার্থ মণ্ডল আসামিকে কারাগারে পাঠানোর এ আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী ওবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এর আগেও বিভিন্ন মামলায় অজয় কর খোকন কারাগারে রয়েছেন। তাকে নতুন করে অন্যায়ভাবে গ্রেফতার দেখানো হয়েছে এবং তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।’

মামলার অভিযোগ অনুযায়ী, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাটারা থানার নতুন বাজার ও আশপাশের এলাকায় কয়েক হাজার ছাত্র-জনতা অবস্থান নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ মদদ ও নির্দেশে তাদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়, প্রধান আসামি অজয় কর খোকন আন্দোলন দমনে মাঠ পর্যায়ে সরাসরি নির্দেশদাতা হিসেবে ভূমিকা রাখেন। হামলার এক পর্যায়ে মো. তৌহিদ মিয়া নামের এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তৌহিদ মিয়া বাদী হয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ এবং অজয় কর খোকনসহ ৮০ জনের বিরুদ্ধে গত বছরের ১৫ জুন গুলশান থানায় মামলা করেন।

আটক রাখার আবেদনে বলা হয়, অজয় কর খোকন ও রাজু আহমেদ আওয়ামী লীগের হয়ে ওই এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন প্রতিহত করতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন। তারা আন্দোলন দমনের উদ্দেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের বড় অঙ্কের অর্থ সরবরাহ করেন। নিজেদের পরিচয় গোপন রাখতে তারা বেনামী সিম কার্ড ব্যবহার করে যোগাযোগ ও ষড়যন্ত্র চালাতেন বলেও উল্লেখ করা হয়।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতার দেখিয়ে তাদের জেল হাজতে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরিজ জয়ের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

সিরিজ জয়ের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

যুদ্ধবিরতি অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

যুদ্ধবিরতি অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App