×

সারাদেশ

গোসল করতে নেমে পুলিশ সদস্যের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

গোসল করতে নেমে পুলিশ সদস্যের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে পানিতে নেমে আশিক হোসেন (২৮) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার নস্তি বাওড়ে এ ঘটনা ঘটে।

নিহত আশিক হোসেন নওগাঁর রানীনগর উপজেলার ডাকাহারা গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে আশিক হোসেন একটি গাড়ি সার্ভিসিংয়ের কাজে মহেশপুর থানায় আসেন। কাজ শেষে শরীরে ধুলাবালি ও তেল-কালি লেগে যাওয়ায় তিনি গোসল করতে উপজেলার নস্তি বাওড়ে যান। গোসল শেষে পানি থেকে উঠে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন কালের কণ্ঠকে বলেন, নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তরুণ এই পুলিশ কনস্টেবলের অকাল মৃত্যুতে জেলা পুলিশের সব সদস্যের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App