জঙ্গ ছলিমপুরে হাম- রুবেলা টিকা দান কর্মসূচি উদ্ভোদন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি অঞ্চল জঙ্গল ছলিমপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে দশটায় সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর ছিন্নমূল এলাকার এস.এম. পাইলট উচ্চ বিদ্যালয়ে দেশব্যাপী ‘হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফ-এর সহযোগিতায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা।
তিনি তার বক্তব্যে বলেন, সরকারের টিকাদান কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলেও আরও বেগবান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা। তিনি বলেন, সরকারের টিকা দান কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলে বেগবান করা হবে ।
ব্যাপক প্রচারণার মাধ্যমে এই এলাকার পরিবারগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ, টিকাদান বা গ্রহণে সামান্য অবহেলাও সমাজে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই শূন্য থেকে সাতান্ন মাস বয়সী সকল শিশুকে টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. আলতাফ হোসেন এবং ইউনিসেফের প্রতিনিধি ও চিফ অফ ফিল্ড মাধুরী ব্যানার্জি প্রমুখ।
জঙ্গল ছলিমপুর এস.এম. পাইলট উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে শূন্য থেকে সাতান্ন মাস বয়সী মোট ৫৭০ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়েছে।
