×

চট্টগ্রাম

স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি থেকে

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৫ পিএম

স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ছবি: কাগজ প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় নবনির্মিত উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় মুরাদনগর সার্কেলের এ কে এম কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অসহায় ও নিম্নবিত্ত মুক্তিযোদ্ধাদের সহায়তায় মন্ত্রীর পক্ষ থেকে ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রজনীগন্ধা ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে সৃষ্টি হয় এক আবেগঘন ও সম্মানময় পরিবেশ।

আয়োজকরা জানান, স্বাধীনতার মহান চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভবিষ্যতেও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিকার ঘাটতিতে বাংলাদেশে হামের উচ্চ ঝুঁকি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকার ঘাটতিতে বাংলাদেশে হামের উচ্চ ঝুঁকি

বিশ্বশান্তির নতুন মধ্যস্থতাকারী পাকিস্তান?

বিশ্লেষণ বিশ্বশান্তির নতুন মধ্যস্থতাকারী পাকিস্তান? বৈশ্বিক সংকটে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতা বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

চাঁদাবাজি বন্ধের দাবি চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App