×

চট্টগ্রাম

চকরিয়ায় পুকুরে নারীর লাশ

Icon

মিজবাউল হক চকরিয়া, (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৬:১৪ পিএম

চকরিয়ায় পুকুরে নারীর লাশ

ছবি: কাগজ প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ভাসমান অবস্থায় শাহেনা বেগম (২২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহেনা বেগম কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সর্দার পাড়ার মৃত আবুল কাসেমের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে পরিবার সূত্রে জানা যায়।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজারস্হ গাউসিয়া জামে মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে স্থানীয় লোকজন ওই পুকুরটিতে এক মহিলার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি সম্পন্ন করে। 

স্থানীয় মকবুল আলী জানান, মসজিদের পুকুরে এক নারীর লাশ ভাসতে দেখে চকরিয়া থানা পুলিশকে জানানো হয়। পরে উপ-পরিদর্শক সুজন বড়ুয়া দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারীর লাশ উদ্ধার করে। লাশটি বদরখালী বাজারে দীর্ঘদিন ধরে  অবস্থান করা মরিয়ম বেগম (সোফাইদা পাগলী)'র মেয়ে শাহেনা। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

চকরিয়া থানার উপ-পরিদর্শক সুজন বড়ুয়া বলেন, নারীর লাশ পুকুরে ভাসছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারীর লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার নাম শাহেনা বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, নারীর মাতাসহ পরিবারের লোকজন লাশটি শাহেনা বেগমের বলে শনাক্ত করেন। খোজ নিয়ে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App