×

আবহাওয়া

টানা ৫ বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম

টানা ৫ বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে এই বৃষ্টিপাত আগামী পাঁচদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বুধবারও দেশের প্রায় সব বিভাগেই একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন : শুকাতে না পেরে খলায় নষ্ট হচ্ছে হাজার হাজার মণ ধান

তৃতীয় দিন অর্থাৎ শুক্রবারে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শনিবারও সারাদেশে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পঞ্চম দিন, অর্থাৎ রোববারেও দেশের অধিকাংশ এলাকায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। বিশেষ করে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিচারক ও আইনজীবীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর

বিচারক ও আইনজীবীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর

ভারতের ভিসা পাওয়া দ্রুতই আরো সহজতর হবে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিসা পাওয়া দ্রুতই আরো সহজতর হবে

টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটলেন ইউপি চেয়ারম্যান

টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটলেন ইউপি চেয়ারম্যান

ব্যবসায়ীকে কুপিয়ে ও পা ভেঙে টাকা ছিনতাই

ব্যবসায়ীকে কুপিয়ে ও পা ভেঙে টাকা ছিনতাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App