×

ঢাকা

ব্যবসায়ীকে কুপিয়ে ও পা ভেঙে টাকা ছিনতাই

Icon

কামরুল সিকদার বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম

ব্যবসায়ীকে কুপিয়ে ও পা ভেঙে টাকা ছিনতাই

ছবি : সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে মো. গাউস মোল্যা (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে নগদ তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়া হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার শেখর ইউনিয়নের ডোলভিটা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ব্যবসায়ী গাউস মোল্যা তার মোটরসাইকেলে করে সহস্রাইল বাজারে পেঁয়াজ কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে ডোলভিটা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে দেয়। এরপর তার কাছে থাকা পেঁয়াজ কেনার ৩ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় তারা। যাওয়ার সময় দুর্বৃত্তরা ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেলটি পাশের একটি খাদে ফেলে দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এই ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন

সংসদে নাহিদ উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

‘উনি গুরুতর অপরাধ করেছেন’

‘উনি গুরুতর অপরাধ করেছেন’

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App