×

সিলেট

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

ছবি: এআই নির্মিত

মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টার সময় নিজেদের ছোড়া গুলিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। পরে ঘটনাস্থলে তার মরদেহ ফেলে পালিয়ে যায় বাকি সদস্যরা।

ঘটনাটি ঘটে গতকাল সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে। সেখানে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার বাড়িতে আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করেন এবং বাড়িটির দেখাশোনা করেন। গভীর রাতে বৃষ্টির মধ্যে একদল ডাকাত ওই বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে।

দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন এবং গিয়াস উদ্দিন চিৎকার শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ডাকাত দলের একজন সদস্য তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে অন্ধকারে ছোড়া সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দলেরই আরেক সদস্য সাইফুল ইসলামের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই অন্য ডাকাতরা নিহত সঙ্গীকে ফেলে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বট বাহিনী দিয়ে স্ট্যাটাস দিলেই রাজনীতি হয় না’

‘বট বাহিনী দিয়ে স্ট্যাটাস দিলেই রাজনীতি হয় না’

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

পাচারের সময় ৮ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

পাচারের সময় ৮ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App