×

যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে নৈশভোজে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ এএম

ওয়াশিংটনে নৈশভোজে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য আয়োজিত এক নৈশভোজে হঠাৎ গুলির ঘটনা ঘটেছে। ওয়াশিংটন হিল্টন হোটেলের লবিতে এক বন্দুকধারী এসে গুলি চালায়। এর পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় তার নিরাপত্তা বাহিনী।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রচারিত টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প তখন খাবার টেবিলে বসেছিলেন। হঠাৎ বাঙ্কেট হলের ভেতরে বিকট শব্দ শোনা গেলে তার নিরাপত্তা সদস্যরা দ্রুত তাকে ঘিরে ফেলেন। অনুষ্ঠানটি ওই বাঙ্কেট হলেই চলছিল।

কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, হামলাকারী বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানানো হয়নি।

হোয়াইট হাউজ সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর নৈশভোজের অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে।

আরো পড়ুন : উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। একটি সূত্র জানিয়েছে, তারা দুজনই নিরাপদে আছেন।

প্রতি বছর হোয়াইট হাউজে কর্মরত সাংবাদিকদের সম্মানে এই নৈশভোজ আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া অঙ্গনের পরিচিত ব্যক্তিরাও অংশ নেন। তবে আকস্মিক গুলির ঘটনায় উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলে ঢুকে গুলি চালায়। তবে তাকে হত্যা করা হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা হয়নি।

গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো বাঙ্কেট হল ঘিরে ফেলেন এবং ভেতরে থাকা অতিথিদের নিরাপদে সরিয়ে নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে সোমবার থেকে শুরু ভারী বৃষ্টি,  বন্যার শঙ্কা

দেশে সোমবার থেকে শুরু ভারী বৃষ্টি, বন্যার শঙ্কা

হামলাকারী আটক

ট্রাম্পের নৈশভোজে গোলাগুলি হামলাকারী আটক

অক্ষয়ের মেয়েকে কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়া সেই যুবক গ্রেপ্তার

অক্ষয়ের মেয়েকে কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়া সেই যুবক গ্রেপ্তার

ঢাকায় বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

ঢাকায় বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App