×

জাতীয়

সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম

সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের দ্বিতীয় ও চলতি অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হবে আজ। 

 রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, 'বৈঠকে মোট ১৭টি প্রকল্প উঠতে যাচ্ছে। যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।'

প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের রয়েছে ১১টি প্রকল্প।

এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প উত্থাপন করা হবে। 

উল্লেখ, গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ, গুলির ঘটনার পর বললেন ট্রাম্প

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ, গুলির ঘটনার পর বললেন ট্রাম্প

বিমানের পরিচালনা পর্ষদের নতুন পরিচালক ব্যারিস্টার নাসির উদ্দিন

বিমানের পরিচালনা পর্ষদের নতুন পরিচালক ব্যারিস্টার নাসির উদ্দিন

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার আর নেই

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার আর নেই

যে তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

যে তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App