×

তথ্যপ্রযুক্তি

ফেইসবুকে নতুন ফিচার , প্রোফাইল ছবি সাজিয়ে দেবে এআই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

ফেইসবুকে নতুন ফিচার , প্রোফাইল ছবি সাজিয়ে দেবে এআই

ছবি : সংগৃহীত

ব্যবহারকারীদের পছন্দ হোক বা না হোক এখন পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দিকে ঝুঁকেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। এরই ধারাবাহিকতায় এবার ফেইসবুকে আরও কিছু নতুন এআই ফিচার আসছে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, নতুন ফিচারের আওতায় এখন ‘মেটা এআই’ ব্যবহার করে নিজেদের প্রোফাইল ছবিকে অ্যানিমেশনে রূপান্তর করা যাবে।

নিজের চেহারার ওপর এআইয়ের তৈরি করা গতানুগতিক অ্যানিমেশন বসানোর চেয়ে ব্যক্তিত্ব প্রকাশের ভালো উপায় আর কী-ই বা হতে পারে, প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

এখন ব্যবহারকারীর ‘ফেইসবুক স্টোরিজ’ ও ‘মেমোরিজ’ ফিচারেও যোগ হতে যাচ্ছে ‘মেটা এআই’। মেটার নতুন ‘রিস্টাইল’ ফিচারের মাধ্যমে জেনারেটিভ এআই ব্যবহার করে পোস্টের স্টাইল বা দৃশ্যপটও বদলে দিতে পারবেন ব্যবহারকারী।

এ ক্ষেত্রেও ব্যবহারকারীরা মেটার তৈরি আগের কিছু স্টাইল ব্যবহার করতে বা এআই অ্যাসিস্ট্যান্টকে নিজের মতো করে নির্দেশনা দিতে পারবেন।

মেটা বলেছে, এসব নতুন টুল এমন সব ‘মুহূর্ত তৈরি করে শেয়ার করতে দেবে, যা বন্ধুদের সঙ্গে অর্থপূর্ণ যোগাযোগ ও আলাপ বাড়িয়ে তুলবে।’ তবে এর মানে বা গুরুত্ব আসলে নির্ভর করবে ব্যবহারকারীদের দেখার ওপর।

ব্যবহারকারী যদি এআইয়ের তৈরি আরও বেশি বেশি কনটেন্ট বা ‘এআই স্লপ’ দেখতে আগ্রহী হন তবে, এআই কনটেন্ট দিয়ে ঠাসা ‘ভাইবস’ নামের ফিডটির জন্য আলাদা একটি অ্যাপ নিয়ে আসছে মেটা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App