×

অপরাধ

জুবাইদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম

জুবাইদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

ছবি: ফাইল ফটো

জুলাই আন্দোলনের সময় ঢাকার শনিরআখড়া এলাকায় জুবাইদ ইসলাম নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ-মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১৩ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার এসআই আব্দুল করিম গত ৮ এপ্রিল তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন সোমবার ধার্য করেন। 

এদিন শুনানিকালে নুরুজ্জামান আহমেদকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে শামছুদ্দোহা সুমন তাকে মামলায় গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গ্রেফতার দেখানোর আবেদনে বলা হয়, নুরুজ্জামান মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। তদন্তকালে মামলার ঘটনার ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যাত্রাবাড়ির শনিরআখড়ার গোবিন্দপুর আন্ডারপাস এলাকায় গুলিতে নিহত হন জুবাইদ। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর রাত নয়টার দিকে রংপুর নগরের জুম্মাপাড়া পোস্ট অফিসের গলিতে ছোট ভাই ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের পর মানবাধিকার কমিশন সদস্যদের খোলা চিঠি

পদত্যাগের পর মানবাধিকার কমিশন সদস্যদের খোলা চিঠি

তারুণ্যের উচ্ছ্বাসে নববর্ষ বরণ, শেষ মুহূর্তে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

তারুণ্যের উচ্ছ্বাসে নববর্ষ বরণ, শেষ মুহূর্তে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

পহেলা বৈশাখ ও আমাদের আত্মপরিচয়ের লড়াই

পহেলা বৈশাখ ও আমাদের আত্মপরিচয়ের লড়াই

ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক বৈঠক

ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App