×

সারাদেশ

এলোপাতাড়ি কুপিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম

এলোপাতাড়ি কুপিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে এলোপাতাড়ি কুপিয়ে আব্দুল হাই (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।

সর্বশেষ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ৯ এপ্রিল সকালে উপজেলার ১২ নম্বর আমিরাবড়ী ইউনিয়নের বগারবাজার চৌরাস্তা এলাকায় তাকে এলোপাতাড়ি কোপানোর ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাই উপজেলার শেখ বাজার এলাকার মৃত আলতাব খানের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন ওই এলাকার নিজ দোকানে আব্দুল হাইকে এলোপাতাড়ি ‍কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। সেখানে আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সর্বশেষ সোমবার দুপুরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, নিহতের মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে। আইনি কার্যক্রম শেষে লাশ ত্রিশালের গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’

‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’

পদত্যাগের পর মানবাধিকার কমিশন সদস্যদের খোলা চিঠি

পদত্যাগের পর মানবাধিকার কমিশন সদস্যদের খোলা চিঠি

তারুণ্যের উচ্ছ্বাসে নববর্ষ বরণ, শেষ মুহূর্তে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

তারুণ্যের উচ্ছ্বাসে নববর্ষ বরণ, শেষ মুহূর্তে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

পহেলা বৈশাখ ও আমাদের আত্মপরিচয়ের লড়াই

পহেলা বৈশাখ ও আমাদের আত্মপরিচয়ের লড়াই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App