×

টালিউড

দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে নুসরাত জাহান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম

দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখে নুসরাত জাহান

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত জীবনের বাইরে এবার তিনি রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর তলবের মুখে পড়েছেন। আগামী ২২ এপ্রিল তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশে গম রপ্তানিকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগের সূত্র ধরে তাকে তলব করা হয়েছে। অভিযোগ ওঠার সময় তিনি বসিরহাট আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে জানা গেছে, নুসরাত কলকাতায় নয় বরং দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তিনি প্রায় পাঁচ বছর তৃণমূল কংগ্রেসের হয়ে বসিরহাটের সংসদ সদস্য ছিলেন।

গত কয়েক বছরে তার ব্যক্তিগত জীবনে নানা পরিবর্তন এসেছে। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নতুন জীবন শুরু করার পাশাপাশি রাজনীতিতে তার সক্রিয়তাও কিছুটা কমেছে। সর্বশেষ লোকসভা নির্বাচনে তাকে আর প্রার্থী করা হয়নি।

আরো পড়ুন : রাজনীতিতে এলে, মন দিয়ে শুধু সেটাই করব: পরমব্রত

যদিও সক্রিয় রাজনীতিতে নেই, তবুও পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে তার সম্পর্ক অটুট রয়েছে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাকে সামনের সারিতে দেখা গেছে।

অন্যদিকে, তার স্বামী যশ দাশগুপ্ত একসময় বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে নিজেকে অনেকটাই দূরে রেখেছেন।

বর্তমানে এই তারকা দম্পতি নিজেদের প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতোমধ্যে তাদের প্রযোজনায় দুটি সিনেমা মুক্তি পেয়েছে। পারিবারিক জীবন ও সন্তানের সঙ্গে সময় কাটানোর মধ্যেও মাঝে মাঝে তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা উপেক্ষা করে সম্প্রতি তারা বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা, দল পিএসজি

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা, দল পিএসজি

দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী

দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী

জাহাজ জব্দের ঘটনায় জাতিসংঘে ইরানের অভিযোগ

জাহাজ জব্দের ঘটনায় জাতিসংঘে ইরানের অভিযোগ

দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন আহত

দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App