×

আন্তর্জাতিক

জাহাজ জব্দের ঘটনায় জাতিসংঘে ইরানের অভিযোগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

জাহাজ জব্দের ঘটনায় জাতিসংঘে ইরানের অভিযোগ

ছবি- সংগৃহীত

ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে যখন টানটান উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ‘তৌসকা’ নামের জাহাজটি জব্দের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই পদক্ষেপকে ‘অবৈধ ও বর্বর’ আখ্যা দিয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ইরান।

মঙ্গলবার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, জাহাজটি জব্দের পর তেহরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব এবং আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) কাছে প্রতিকার চেয়ে আবেদন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। বিবৃতিতে দ্রুততম সময়ের মধ্যে জাহাজসহ এর নাবিক, ক্রু এবং তাঁদের পরিবারের সদস্যদের মুক্তির দাবি জানানো হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ চাঞ্চল্যকর এক তথ্য সামনে এনেছে। তাদের দাবি, জাহাজটি জব্দের সময় কেবল নাবিক বা ক্রু নন, তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদেরও চরম ভয়ভীতি দেখানো হয়েছে। তেহরান বিষয়টিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছে।

এই ঘটনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি আলোচনার টেবিলে না আসে, তবে তারা এমন বিপদের মুখে পড়বে যা আগে কখনো দেখেনি।

অন্যদিকে, ইরানও তাদের অবস্থানে অনড়। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দুই পক্ষের মধ্যে আলোচনার জন্য ন্যূনতম কোনো গ্রহণযোগ্য কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো সংলাপে অংশ নেবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

ডি পল ও সুয়ারেজের গোলে ইন্টার মায়ামির টানা জয়

ডি পল ও সুয়ারেজের গোলে ইন্টার মায়ামির টানা জয়

২৪ ঘণ্টায় অবস্থার অবনতি, ডায়রিয়ায় প্রাণ গেল শিশুর

২৪ ঘণ্টায় অবস্থার অবনতি, ডায়রিয়ায় প্রাণ গেল শিশুর

কখন এটি ঝুঁকির কারণ, কী বলছে চিকিৎসা বিজ্ঞান

লো ব্লাড প্রেসার কখন এটি ঝুঁকির কারণ, কী বলছে চিকিৎসা বিজ্ঞান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App