×

জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৫৯ জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৩৫ জনে।

এ নিয়ে চলতি বছর হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। সেইসঙ্গে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮০৫ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৪ হাজার ১০৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

ডি পল ও সুয়ারেজের গোলে ইন্টার মায়ামির টানা জয়

ডি পল ও সুয়ারেজের গোলে ইন্টার মায়ামির টানা জয়

২৪ ঘণ্টায় অবস্থার অবনতি, ডায়রিয়ায় প্রাণ গেল শিশুর

২৪ ঘণ্টায় অবস্থার অবনতি, ডায়রিয়ায় প্রাণ গেল শিশুর

কখন এটি ঝুঁকির কারণ, কী বলছে চিকিৎসা বিজ্ঞান

লো ব্লাড প্রেসার কখন এটি ঝুঁকির কারণ, কী বলছে চিকিৎসা বিজ্ঞান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App