×

টালিউড

রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থাকে ব্ল্যাকলিস্ট ও ১ কোটি ক্ষতিপূরণের দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০১:৩৬ পিএম

রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থাকে ব্ল্যাকলিস্ট ও ১ কোটি ক্ষতিপূরণের দাবি

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

দিঘার কাছে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এ ঘটনায় ইতোমধ্যেই নানা প্রশ্ন উঠেছে। শুটিং ইউনিটের বক্তব্যেও অসঙ্গতি দেখা গেছে।

এই ঘটনার পর তারকাদের নিরাপত্তা ইস্যুতে সরব হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি প্রযোজনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করার দাবি তুলেছে এবং আরো কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ওড়িশা পুলিশ সূত্রে জানা গেছে, তালসারিতে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না। তা সত্ত্বেও কীভাবে শুটিং হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমে বলা হয়েছিল, প্যাকআপের পর দুর্ঘটনা ঘটে, তবে পরে পরিচালক জানান শুটিং চলাকালীনই ঘটনাটি ঘটে। এসব তথ্যে সন্দেহ আরো ঘনীভূত হয়েছে।

আরো পড়ুন : পুত্র সহজকে লেখা রাহুলের শেষ চিঠি

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে লীনা গঙ্গোপাধ্যায় দাবি করেন, চিত্রনাট্যে জলের কোনো দৃশ্য ছিল না। তবুও কীভাবে গভীর জলে শুটিং হলো এবং অনেক মানুষের উপস্থিতিতে অভিনেতা ডুবে গেলেন, এসব প্রশ্ন এখন টালিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

সিনে সংগঠন এক বিবৃতিতে অভিযোগ করেছে, খরচ কমাতে গিয়ে প্রযোজনা সংস্থা ও চ্যানেলগুলো প্রায়ই নিরাপত্তা বিধি মানে না, ফলে শিল্পী ও কর্মীরা ঝুঁকিতে পড়েন। প্রতিবছর এমন দুর্ঘটনা ঘটলেও অনেক সময় তা ধামাচাপা পড়ে যায় এবং দায়ীদের শাস্তি হয় না।

রাহুলের মৃত্যুর ঘটনায় সংগঠনটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের, সংশ্লিষ্ট প্রযোজক-চ্যানেলকে কালো তালিকাভুক্ত করা এবং রাহুলের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয়েছে।

এ বিষয়ে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভুয়া’ মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে প্রকাশ্যে আনা হবে

‘ভুয়া’ মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে প্রকাশ্যে আনা হবে

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধ রাখতে চান পাম্প মালিকরা

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধ রাখতে চান পাম্প মালিকরা

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৭ নারী-শিশু উদ্ধার

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৭ নারী-শিশু উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App