×

সিলেট

যেসব এলাকায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:২৯ এএম

যেসব এলাকায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

ফাইল ছবি

জরুরি সংস্কারকাজের জন্য আজ মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জ শহরের সব এলাকায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সংযোগ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

পিডিবির স্থানীয় সূত্র জানায়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সংযোগ লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কালিপুর হাওর এলাকায় অবস্থিত ওই টাওয়ারের স্থলে নতুন পোল বসানোর জন্য জরুরি ভিত্তিতে সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে।

এ কারণে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত সংযোগ চালু করা হবে বলে জানানো হয়েছে।

সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ বলেন, লাইনের নিরাপত্তা নিশ্চিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতেই এই জরুরি মেরামতকাজ করা হচ্ছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলিতে নিহত শুভেন্দুর সহকারী কে এই চন্দ্রনাথ?

গুলিতে নিহত শুভেন্দুর সহকারী কে এই চন্দ্রনাথ?

সবচেয়ে উষ্ণ মাসে যে কারণে বেড়েছে বৃষ্টি

সবচেয়ে উষ্ণ মাসে যে কারণে বেড়েছে বৃষ্টি

দাম কমলো জেট ফুয়েলের

দাম কমলো জেট ফুয়েলের

একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সরকারের লক্ষ্য

পানিসম্পদমন্ত্রী একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সরকারের লক্ষ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App