দাম কমলো জেট ফুয়েলের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (৭ মে) নতুন মূল্য ঘোষণা করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসক ছাড়া ১ দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে গত ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিল আবারও জেট ফুয়েলের মূল্য বৃদ্ধি করা হয়।
