×

আইন-বিচার

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৩:৫৩ পিএম

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

সাবেক মন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। ছবি : সংগৃহীত

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। পাশাপাশি আগামী ২২ জুন সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার।

বিচার শুরু হওয়া অন্য দুই আসামি হলেন, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেন। এর মধ্যে মোশারফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক রয়েছেন। অভিযোগ গঠনের সময় তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আরো পড়ুন : দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালের হাজিরের নির্দেশ

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন।

এতে আরো বলা হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও মোশারফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট ১ কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরে সেই অর্থ উত্তোলন করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়। তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।

তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পুনরায় কার্যকর করে নিম্ন আদালতে পাঠায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

বাজারদর অনুযায়ী ওয়াকফ সম্পত্তির ভাড়া পুনর্নির্ধারণ হবে: ধর্মমন্ত্রী

বাজারদর অনুযায়ী ওয়াকফ সম্পত্তির ভাড়া পুনর্নির্ধারণ হবে: ধর্মমন্ত্রী

অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

ইরানের ‘ডলফিন অস্ত্র’ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা

ইরানের ‘ডলফিন অস্ত্র’ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App