×

ঢাকা

সোনারগাঁওয়ে কোটি টাকার ই-মানি ডাকাতি

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:৪৭ পিএম

সোনারগাঁওয়ে কোটি টাকার ই-মানি ডাকাতি

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউস টি-এন্টারপ্রাইজে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২ মে) সকালে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের অফিসে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ অর্থ, স্মার্টফোন ও প্রায় এক কোটি টাকার ই-মানি লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় শনিবার (২ মে) দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের মালিক আল-আমিন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত টি-এন্টারপ্রাইজের অফিসে হানা দেয় একদল ডাকাত। প্রতিষ্ঠানের সাবেক ডিএসও (উঝঙ) রবিউল আউয়াল পিন্টুর নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল শটগান, পিস্তল, রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অফিসে প্রবেশ করে কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালায়।

ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিক আল- আমিন জানান, ডাকাতদল অফিসে প্রবেশ করে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে সবাইকে জিম্মি করে ক্যাশে থাকা ৭ লাখ টাকা, ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৫টি স্মার্টফোন, সিসি ক্যামেরা, ডিবিআর এবং গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া লুণ্ঠিত মোবাইলগুলোতে প্রায় ১ কোটি টাকার ই-মানি ব্যালেন্স ছিল।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারী রবিউল আউয়াল পিন্টু শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। সরকারি দলের ভুইফুড় সংগঠনের পদের প্রভাবে ডাকাতি শেষে হামলাকারীরা বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমা করলে প্রতিষ্ঠানের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখায়।

প্রতিষ্ঠানের মালিকের ধারণা, সাবেক কর্মচারী রবিউল আউয়াল পিন্টু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য আগে থেকেই সংগ্রহ করে রেখেছিল এবং পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা

অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি মনিরুলের মতবিনিময়

নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি মনিরুলের মতবিনিময়

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

কর্মচারীকে বেঁধে সরকারি বাসভবনে ডাকাতি

কর্মচারীকে বেঁধে সরকারি বাসভবনে ডাকাতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App