×

আন্তর্জাতিক

বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করছে ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:১৫ পিএম

বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করছে ভারত

ছবি- সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ক্যাটাগরির ভিসা সেবা পুনরায় চালু করার পরিকল্পনা করছে ভারত। শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, দুই দেশের সম্পর্কের বরফ গলাতে এবং পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর প্রাথমিক ধাপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরকালে ভিসা সমস্যা দ্রুত সমাধানের বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা উন্মুক্ত করেছে, তাই ভারতেরও উচিত একই ব্যবস্থা গ্রহণ করা। বর্তমানে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলারগুলো পুরোপুরি সচল রয়েছে।

বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন,'গত বছরের ডিসেম্বরে আমাদের কিছু ভিসা কেন্দ্রে সেবা বন্ধ করতে হলেও ফেব্রুয়ারি থেকে সেগুলো পুনরায় কার্যক্রম শুরু করেছে।' গত ফেব্রুয়ারি মাসে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরের মাধ্যমে সম্পর্কের উন্নতি শুরু হয়। ২০ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার ভারতীয়কে ভিসা দিয়েছে বাংলাদেশ।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ভারত ভিসা সেবা সীমিত করে দিয়েছিল। বর্তমানে বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিতে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভিসা ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পর দুই দেশ অর্থনৈতিক সম্পর্ক ও জ্বালানি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-সিলেট রুটে হবে ডাবল রেললাইন: প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট রুটে হবে ডাবল রেললাইন: প্রধানমন্ত্রী

এবার নিজেদেরকেই জলদস্যু বললেন ডোনাল্ড ট্রাম্প

এবার নিজেদেরকেই জলদস্যু বললেন ডোনাল্ড ট্রাম্প

পাচারের শিকার ২ বাংলাদেশি নারীকে ফেরত দিলো ভারত

পাচারের শিকার ২ বাংলাদেশি নারীকে ফেরত দিলো ভারত

নিউজিল্যান্ডের কাছে শেষ ম্যাচে হারলো বাংলাদেশ, সিরিজ ড্র

নিউজিল্যান্ডের কাছে শেষ ম্যাচে হারলো বাংলাদেশ, সিরিজ ড্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App