×

খেলা

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৯:৪০ পিএম

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি- সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী দলটির সব ম্যাচ যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কানাডায় ফিফা কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, কোনো সদস্য সংস্থাকে বহিষ্কার বা স্থগিত করার কারণ নেই এবং ফুটবলকে মানুষের ঐক্যের সেতুবন্ধন হিসেবে ব্যবহার করাই তার মূল লক্ষ্য।

ইরানের প্রতিনিধিদলকে কানাডায় প্রবেশে বাধা দেওয়ার একদিন পর ফিফা সভাপতির এই জোরালো বক্তব্য এলো। ফিফা কংগ্রেসের জন্য যাওয়া তিন সদস্যের ইরানি প্রতিনিধিদলের একজনকে কানাডা প্রবেশাধিকার না দেওয়ায় পুরো দলই কংগ্রেসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনান্দ একে ‘অনিচ্ছাকৃত’ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন, তবুও রোল কলে ইরানকে ‘অনুপস্থিত’ হিসেবেই দেখানো হয়।

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ফিফা সভাপতির অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন,'ইনফান্তিনো যদি ইরানের অংশগ্রহণে সম্মত থাকেন, তবে আমারও এতে কোনো আপত্তি নেই।' এর আগে গত মার্চে ট্রাম্প ইরানকে বিশ্বকাপে 'স্বাগত' জানালেও নিরাপত্তা ইস্যুতে তাদের অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন,'আমাদের দায়িত্ব মানুষকে একত্রিত করা। ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে এবং অবশ্যই যুক্তরাষ্ট্রে ম্যাচগুলো খেলবে।' বর্তমানে কোনো ভূ-রাজনৈতিক কারণে সদস্যপদ বাতিলের মতো পরিস্থিতি নেই বলেও তিনি উল্লেখ করেন।

২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। রাজনৈতিক অস্থিরতার মাঝে ফুটবলের এই আসর দেশগুলোর মধ্যে সম্পর্কের বরফ গলাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাসিরনগরে অতিবৃষ্টিতে ডুবল হাওরের শত শত একর ধান

নাসিরনগরে অতিবৃষ্টিতে ডুবল হাওরের শত শত একর ধান

২ বছর স্কুলে নেই, তবুও পকেটে ঢুকছে বেতন

২ বছর স্কুলে নেই, তবুও পকেটে ঢুকছে বেতন

ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালিতে শিগগির আন্তর্জাতিক অভিযান

ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালিতে শিগগির আন্তর্জাতিক অভিযান

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App