×

রংপুর

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:০২ পিএম

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

ছবি: সংগৃহীত

টানা ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় উৎপাদনে ফিরেছে।

শুক্রবার (১ মে) ভোর সাড়ে ৪টার দিকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি চালু হওয়ায় এই অঞ্চলে চলমান লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিটটিই বর্তমানে সচল রয়েছে। তবে গত শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বয়লারের টিউব ফেটে গেলে ইউনিটটি আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়। দীর্ঘ মেরামত কাজ শেষে আজ থেকে এটি পুনরায় সচল হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা কোনো দুর্নীতি, টাকা পাচারে যাব না

মুক্তিযুদ্ধমন্ত্রী আমরা কোনো দুর্নীতি, টাকা পাচারে যাব না

পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের নিয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের নিয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

কাল দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

কাল দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App