×

সিলেট

মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম

মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ

ছবি : সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কুলাউড়া, কমলগঞ্জ ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার গোপালীছড়ায় প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙে সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর ও শ্রীপুরসহ অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়। এতে কয়েকশ মানুষ পানিবন্দি হয়ে পড়েন।

এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নে মনু নদীর তীব্র ভাঙনে একটি কবরস্থান, একটি মক্তব ও ছয়টি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

অন্যদিকে কমলগঞ্জ উপজেলার পতনঊষার, মুন্সীবাজার ও শমশেরনগর ইউনিয়নে লাঘাটা নদীর পানি উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একইভাবে রাজনগর উপজেলার উদনা নদী সংলগ্ন পূর্ব নন্দীউড়া ও ভুজবল গ্রামে পানি ঢুকে রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে বসতবাড়িতে পানি ওঠায় গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ৭টি উপজেলায় ১০০ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ১১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। জুড়ী নদীর পানি কিছু সময় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও পরে তা কমতে শুরু করেছে। বৃষ্টি কমলে দ্রুত পানি নেমে যাবে বলে আশা করা হচ্ছে।

কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের বাসিন্দা কামাল আহমেদ বলেন, “মধ্যরাতে হঠাৎ পানি বেড়ে যায়, সকালে ঘর ও রাস্তায় পানি উঠে যায়।”

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, কিছু এলাকায় পানি ঢুকলেও তা দ্রুত নেমে যাচ্ছে। মো. রাজিব হোসেন বলেন, মনু নদীর ভাঙনে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানান, নদীগুলোর পানি বাড়লেও এখনো বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

টানা বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হলেও বৃষ্টি কমলে দ্রুত পানি নেমে যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

স্বাস্থ্য অধিদপ্তর হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

এবার জেমস বন্ড রূপে ট্রাম্প, বললেন ভদ্র সাজার দিন শেষ

এবার জেমস বন্ড রূপে ট্রাম্প, বললেন ভদ্র সাজার দিন শেষ

তেল আছে, নেই ক্রেতার ভিড়

রাজধানীর ফিলিং স্টেশন তেল আছে, নেই ক্রেতার ভিড়

বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের বড় ব্লান্ডার : সাকিব

বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের বড় ব্লান্ডার : সাকিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App