×

খেলা

অবশেষে জয় পেল কলকাতা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম

অবশেষে জয় পেল কলকাতা

ছবি- ইএসপিএন ক্রিকইনফো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে টানা ছয় হারের পর সপ্তম ম্যাচে এসে জয়ের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে আজ দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে শাহরুখ খানের দল। চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রিংকু সিংয়ের দায়িত্বশীল ব্যাটিংয়েই মূলত হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো কেকেআর।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও জসশ্বী জয়সওয়াল উড়ন্ত সূচনা এনে দেন দলকে। উদ্বোধনী জুটিতেই আসে ৮১ রান। বৈভব মাত্র ২৮ বলে ৪৬ রান এবং জয়সওয়াল ২৯ বলে ৩৯ রান করে বিদায় নেন। তবে ওপেনারদের গড়া সেই মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় রাজস্থানের মিডল অর্ডার। পরের ৯ ব্যাটারের মধ্যে মাত্র দুইজন দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেন। রিয়ান পরাগ ১২ ও শিমরন হেটমায়ার ১৫ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রানে থামে রাজস্থান।

কলকাতার বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী ও কার্তিক তিয়াগী দুর্দান্ত বোলিং করে তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া অভিজ্ঞ সুনীল নারিন তুলে নেন দুটি উইকেট।

১৫৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে কলকাতার শুরুটাও ছিল যাচ্ছেতাই। পাওয়ার প্লের ভেতরেই তিন উইকেট হারিয়ে চরম চাপে পড়ে স্বাগতিকরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে এক সময় ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে তারা। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান রিংকু সিং। তাকে যোগ্য সঙ্গ দেন অনুকুল রায়। এই দুই ব্যাটারের দৃঢ়তায় ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে কলকাতা। ৫৩ রান করে অপরাজিত থাকেন রিংকু সিং এবং অনুকুল রায় অপরাজিত থাকেন ২৯ রানে। এছাড়া ক্যামেরন গ্রিন করেন ২৭ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীন সফরে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব

চীন সফরে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব

প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App