×

আন্তর্জাতিক

মার্কিন অবরোধ বহাল থাকলে আলোচনায় বসবে না ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম

মার্কিন অবরোধ বহাল থাকলে আলোচনায় বসবে না ইরান

গত ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ বহাল থাকা অবস্থায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। রোববার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের বন্দরগুলোতে যতক্ষণ পর্যন্ত মার্কিন নৌ অবরোধ কার্যকর থাকবে, ততক্ষণ তারা কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না।

এদিকে, আগামীকাল সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্র যখন এই বৈঠককে সংকট নিরসনের ‘শেষ সুযোগ’ হিসেবে প্রচার করছে, ঠিক তখনই ইরানের এই অস্বীকৃতি পুরো শান্তিপ্রক্রিয়াকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, একতরফা অবরোধ বজায় রেখে আলোচনার পরিবেশ সৃষ্টি হওয়া অসম্ভব। উল্লেখ্য, গত কয়েক দিনে ট্রাম্প প্রশাসন কেবল অবরোধই নয়, বরং আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজ জব্দের হুমকি এবং দেশটির বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেওয়ার সরাসরি হুঁশিয়ারিও দিয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও তাদের সেনাদের উচ্চ সতর্কতায় বা ‘আঙুল ট্রিগারে’ রাখার নির্দেশ দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App