×

ঢাকা

অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

Icon

মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৪ পিএম

অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব জরিপের ডাংগী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

অভিযানকালে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি খনন ও উত্তোলনের প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন— উপজেলার আকোটেরচর এলাকার কালাম শেখের ডাংগীর বাসিন্দা আবুল কালাম আজাদ (পিতা : শেখ সমাদ) এবং চরবিষ্ণুপুর ইউনিয়নের রায়ের ডাংগীর বাসিন্দা লিটন (পিতা: শেখ কচিউদ্দিন)।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, আবাদি জমি রক্ষা ও জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App