×

রংপুর

দুই কিশোরকে নিয়ে গেল বিএসএফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পিএম

দুই কিশোরকে নিয়ে গেল বিএসএফ

ছবি: সংগৃহীত

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যান।

আটককৃতরা হলেন- পঞ্চগড় আটোয়ারীর শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয়। উভয়ের বয়সই ১৪ বছর।"

জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ভারতের চা বাগান দেখতে যায় ইন্দ্র ও উদয় নামের দুই কিশোর। একপর্যায়ে তারা সীমান্তের মেইন পিলার অতিক্রম করে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে মীরগঞ্জ নামক এলাকায় প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গড়িনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু বলেন, ‘কিশোররা কালুপাথা গ্রামে তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। পরে সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে মোবাইল ফোনে ছবি তোলার একপর্যায়ে তারা অসাবধানতাবশত জিরো লাইন অতিক্রম করে ফেলে। তখনই বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।’

তিনি আরো জানান, দুই কিশোরকে ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) দ্রুত পদক্ষেপ নিতে জানানো হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

স্পিকার-চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকার-চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কোচকে হত্যাচেষ্টা, ভারতের তিন ক্রিকেটার নিষিদ্ধ

কোচকে হত্যাচেষ্টা, ভারতের তিন ক্রিকেটার নিষিদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App