×

আন্তর্জাতিক

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

দক্ষিণ কোরিয়ায় ২০২১ সালে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর সামরিক দুর্ঘটনার কারণ প্রকাশিত হয়েছে।

আকাশে ওড়ার সময় পাইলটদের সেলফি তোলা ও ভিডিও করার নেশায় দক্ষিণ কোরিয়ায় দুই যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ২০২১ সালে ঘটে যাওয়া এই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে দেশটির নিরীক্ষা সংস্থা বোর্ড অব অডিট অ্যান্ড ইনস্পেকশন জানিয়েছে, পাইলটদের চূড়ান্ত অবহেলা ও অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়াই ছিল এই দুর্ঘটনার মূল কারণ। বুধবার (২২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ঘটনাটি ঘটেছিল দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলীয় শহর ডেগুতে। তদন্তে জানা যায়, একটি ফ্লাইট মিশনের সময় এক পাইলট তার ইউনিটের শেষ উড্ডয়নকে স্মরণীয় করে রাখতে মোবাইল ফোনে ছবি তুলতে শুরু করেন। তাকে সহায়তা করতে পাশের অন্য একটি এফ-১৫ ফাইটার জেটের পাইলটও ভিডিও ধারণের চেষ্টা চালান। ভালো ছবি পাওয়ার আশায় ‘উইংম্যান’ পাইলট হঠাৎ বিমানটি ঘুরিয়ে দিলে দুটি যুদ্ধবিমান বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে। সংঘর্ষ এড়াতে লিড বিমানটি দ্রুত নিচে নামার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

এই সংঘর্ষে একটি বিমানের বাঁ দিকের ডানা এবং অন্যটির লেজের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোনো পাইলট আহত না হলেও রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ৮৮০ মিলিয়ন ওন (৫ লাখ ৯৬ হাজার ডলার) সমপরিমাণ ক্ষতি হয়। তদন্তে উঠে এসেছে, উড্ডয়নকালে ছবি তোলা ওই ইউনিটের পাইলটদের মধ্যে একটি ‘প্রচলিত অভ্যাস’ হয়ে দাঁড়িয়েছিল এবং এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ ছিল না।

দুর্ঘটনার দায়ে সংশ্লিষ্ট পাইলটকে প্রথমে পুরো অর্থ জরিমানা করা হলেও পরে তা কমিয়ে ৮৮ মিলিয়ন ওন করা হয়। ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল; তবে পরে তিনি সামরিক বাহিনী ছেড়ে একটি বেসরকারি এয়ারলাইনে যোগ দেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App