×

খেলা

আইসিসি র‍্যাঙ্কিংয়েও ঝড় তুললেন নাহিদ রানা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম

আইসিসি র‍্যাঙ্কিংয়েও ঝড় তুললেন নাহিদ রানা

বাংলাদেশি পেসার নাহিদ রানা। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দাপুটে পারফরম্যান্সের সুফল হাতেনাতে পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আইসিসির সবশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন পেসার নাহিদ রানা ও ওপেনার তানজিদ হাসান তামিম। বুধবার (২২ এপ্রিল) আইসিসি প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের এই অগ্রগতির চিত্র দেখা গেছে।

সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট নিয়ে গতির ঝড় তোলেন তরুণ পেসার নাহিদ রানা। এই দুর্দান্ত পারফরম্যান্সের জেরে বোলারদের র‍্যাঙ্কিংয়ে একলাফে ৩২ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন তিনি। বল হাতে উজ্জ্বল ছিলেন রিশাদ হোসেনও; ১০ ধাপ এগিয়ে তিনি এখন যৌথভাবে ৫৮ নম্বরে। এ ছাড়া বাঁহাতি পেসার শরিফুল ইসলাম দুই ধাপ এগিয়ে ৩৯তম স্থানে জায়গা করে নিয়েছেন।

ব্যাটিংয়েও বইছে উন্নতির হাওয়া। কিউইদের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলে ১৪ ধাপ এগিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। বর্তমানে তার অবস্থান ৪০তম। দলের প্রয়োজনে ৩০ রানের কার্যকর ইনিংস খেলা তাওহীদ হৃদয় ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬ নম্বরে উঠে এসেছেন। তবে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানটি এখনো কিউই তারকা ড্যারিল মিচেলের দখলেই রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির প্রত্যাবাসন

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির প্রত্যাবাসন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App