×

রাজশাহী

নাটোর

যুবদলের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

যুবদলের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়ক অবরোধ

ছবি: নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দু’পক্ষেরর মধ্যে সংঘর্ষ

নাটোরের লালপুর উপজলোয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দু’পক্ষেরর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করা হয় এবং দুটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লালপুর উপজেলার কদমছিলান এলাকায় পূর্ব বিরোধের জেরে যুবদল নেতা মজনু গ্রুপ ও তোহা গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় সড়কে গাছ ফেলে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করা হয়।

এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এ বিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) রিয়াজুল হাসান জানান, শুক্রবার দুপুরে এক পল্লী চিকিৎসকের দোকানে বসাকে কেন্দ্র করে তোহা ও মজনু গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, দোকান ভাঙচুর

কুমিল্লা যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, দোকান ভাঙচুর

বিএনপি নেতার সঙ্গে নারী শিক্ষকের হাতাহাতি, নেপথ্যে কী

বিএনপি নেতার সঙ্গে নারী শিক্ষকের হাতাহাতি, নেপথ্যে কী

ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

সড়কে বাংলাদেশি তরুণ নিহত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে

সড়কে বাংলাদেশি তরুণ নিহত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App