×

জাতীয়

সড়কে বাংলাদেশি তরুণ নিহত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম

সড়কে বাংলাদেশি তরুণ নিহত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মুজাহিদ মিল্লাদ (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল এ রিমান্ডের আদেশ দেন। আগামী মঙ্গলবার পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিহত মুজাহিদ মিল্লাদ মালয়েশিয়ায় ভ্রমণে গিয়ে বৃহস্পতিবার দুই গাড়ির সংঘর্ষে প্রাণ হারান। এ ঘটনায় তার স্ত্রী তাবাসসুম আবিদা আহত হন। তাদের বাড়ি হবিগঞ্জ জেলায়।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে তারা বিমানবন্দর থেকে ‘মাজু’ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা বিপরীত দিক থেকে গাড়ি চালিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ভুল লেনে প্রবেশ করলে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাদ নিহত হন।

সংঘর্ষে সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হন বলে জানিয়েছে কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনার সময় ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় থাকতে পারেন।

ঘটনার পর হত্যার অভিযোগে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয় বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ফেসবুকে ভাইরাল

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ফেসবুকে ভাইরাল

সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে

নূরুল ইসলাম বুলবুল সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে

জমিজমা নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে খুন

জমিজমা নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে খুন

ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা, ৪ ডাকাতকে পুলিশে দিল জনতা

ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা, ৪ ডাকাতকে পুলিশে দিল জনতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App