×

রাজশাহী

চাটমোহরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

Icon

বকুল রহমান, চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম

চাটমোহরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

ছবি: কাগজ প্রতিবেদক

পাবনার চাটমোহরে কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টিতে ফসল এবং সবজির জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে গেছে শত শত গাছপালা, ঝড়ের কবলে  শতাধিক আধা কাঁচা ঘরবাড়ি পড়ে গেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে দক্ষিণ-পূর্ব  কোন থেকে শুরু হওয়া তুমুল ঝড়, মেঘের গর্জন আর শিলাবৃষ্টিতে ১ হাজার হেক্টর জমিতে থাকা আবাদি ফসল, আম-লিচুর মুকুল, সবজি ক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। 

উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার আধা কাঁচা শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কবলে ভেঙে পড়েছে শত শত গাছপালা। রাত থেকে বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সরবরাহ। 

চাটমোহর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ঝড় এবং শিলাবৃষ্টির কারণে ১৩৫ হেক্টর বোরো জমি, ৮০ হেক্টর পেঁয়াজ ক্ষেত, ১০৫ হেক্টর রসুন ক্ষেত, ১৩০ হেক্টর গম ক্ষেতে, ১৬০ হেক্টর ভুট্টা ক্ষেত, ১৪০ হেক্টর শাকসবজি ক্ষেত, ২৮ হেক্টর কালোজিরা ক্ষেত এবং ১৮০ হেক্টর আম লিচু বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বেসরকারি হিসেবে ক্ষতির পরিমাণ আরো বেশি। 

ঝড়ের কারণে কলা বাগান, পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। লিচু এবং আমের মুকুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ জানান, বোরো আবাদ প্রাথমিক পর্যায়ে থাকার কারণে তেমন একটা ক্ষতি হয়নি। আমরা ক্ষতি পোষাতে কৃষকদের পরামর্শ দিচ্ছি। 



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

একই দিনে দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম

একই দিনে দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন

ঈদ বাজারে আগুণ, সুগন্ধি চালের দাম আকাশছোঁয়া

ঈদ বাজারে আগুণ, সুগন্ধি চালের দাম আকাশছোঁয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App