×

জাতীয়

বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেন আসামের রাজ্যপাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম

বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেন আসামের রাজ্যপাল

ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাজ্যপালের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে এই আমন্ত্রণ জানান গুয়াহাটিস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রাজ্যপাল বাংলাদেশের নবনির্বাচিত সরকারের প্রতি শুভেচ্ছা জানান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় সহকারী হাইকমিশনার তার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ৪ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

দেশের ৪ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা আজ

নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা আজ

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App