×

রংপুর

ডেঙ্গু প্রতিরোধে অভিযান উদ্বোধন: প্রতিমন্ত্রীর

Icon

এ রায়হান চৌধুরী,পঞ্চগড় থেকে

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

ডেঙ্গু প্রতিরোধে অভিযান উদ্বোধন:  প্রতিমন্ত্রীর

ছবি: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা মুলক পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

প্রধানমন্ত্রীর তারেক জিয়ার নির্দেশনায় সারাদেশে মত পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের  শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। 

তিনি আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ও উপজেলা পরিষদ চত্বরে এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের আগে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে তিনি বলেন, অফিস আদালত বাড়ির আশপাশ ছোট পরিত্যক্ত আসবাবপত্রে এসব রোগের বংশ বিস্তার করে কাজেই এগুলোর উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে সবার আগে।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, জেলা পুলিশ সুপার রবিউল ইসলাম ও পঞ্চগড় সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে খুলনায় জেলা সমন্বয় সভা

হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে খুলনায় জেলা সমন্বয় সভা

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ

১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ

সুন্দরবনে ৪৮ ঘন্টায় ২২ জেলে অপহরণ

সুন্দরবনে ৪৮ ঘন্টায় ২২ জেলে অপহরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App