×

রাজশাহী

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মাহত্যা

Icon

মো. আবদুস সালাম তালুকদার

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৬:৪২ পিএম

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মাহত্যা

ছবি: কাগজ প্রতিবেদক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইব্রাহিম ইসলাম লালু (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ইব্রাহিম ইসলাম লালু ওই গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে ।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মৃত ইব্রাহিম ইসলাম লালু তার বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে নিজে ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ওসি আরো জানায়, পারিবারিক সূত্রে জানা যায় সে মঙ্গলবার সন্ধ্যায় তার স্ত্রীকে নিতে তার শশুর বাড়ি একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রাম নরসিয়া যায়। সেখানে তার স্ত্রী জুঁয় এবং শশুরালয়ে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলার একপর্যায়ে সে নিজ বাসায় ফিরে আসে। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ৭টার মধ্যে যে কোন সময় সে আত্মহত্যা করেছে। তবে পরিবারে দাবী সে তার স্ত্রী, শশুর ও শাশুড়ির উপর অভিমান করে আত্মহত্যা করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। 



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র

ঈদে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র

চালকের গাফিলতিতে লাইনচ্যুত ট্রেন, বরখাস্ত সহকারী স্টেশন মাস্টার

চালকের গাফিলতিতে লাইনচ্যুত ট্রেন, বরখাস্ত সহকারী স্টেশন মাস্টার

ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে, পথে আরেকটি

ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে, পথে আরেকটি

ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App