×

জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

ছবি: সংগৃহীত

উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা বাতাসের প্রভাবে দেশে কালবৈশাখী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।

বুধবার (১৮ মার্চ) সন্ধার পর আবহাওয়ার পূর্বাভাসে শাহনাজ সুলতানা এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিছিন্নভাবে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

এর আগে আবহাওয়া অধিদপ্তর জানানো হয় যে, আজ (বুধবার) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’

শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকাবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎজমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র

ঈদে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র

চালকের গাফিলতিতে লাইনচ্যুত ট্রেন, বরখাস্ত সহকারী স্টেশন মাস্টার

চালকের গাফিলতিতে লাইনচ্যুত ট্রেন, বরখাস্ত সহকারী স্টেশন মাস্টার

ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে, পথে আরেকটি

ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে, পথে আরেকটি

ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App