×

রাজনীতি

দুদকের মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

দুদকের মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আল-আমিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারান্তরীণ আসামি পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন।

২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। 

মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজহারে বলা হয়েছে, অভিযুক্ত জুনাইদ আহমেদ পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। 

একইসঙ্গে নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাপানে আঘাত হানতে পারে ১০ ফুটের বেশি উঁচু সুনামি

জাপানে আঘাত হানতে পারে ১০ ফুটের বেশি উঁচু সুনামি

স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

গায়ের রং কালো হওয়া নিয়ে বিরোধ স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

জ্বরের রোগীকে জলাতঙ্ক ভ্যাকসিন, চিকিৎসক বদলি

জ্বরের রোগীকে জলাতঙ্ক ভ্যাকসিন, চিকিৎসক বদলি

বিএনপির সংরক্ষিত নারী এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

বিএনপির সংরক্ষিত নারী এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App