×

জাতীয়

পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি নিয়ে যা বললো সদর দপ্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:০৬ পিএম

পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি নিয়ে যা বললো সদর দপ্তর

ছবি: সংগৃহীত

পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘রাষ্ট্রপতি বিদেশ যাওয়ায় পুলিশ পদকের জিও করা সম্ভব হয়নি’ বলে কয়েকটি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 

রোববার (১০ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের কোনও দায়িত্বশীল কর্মকর্তা এই ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রক্রিয়াগত কার্যক্রম চলমান রয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সম্পর্কে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারির পূর্বে কোনও কর্মকর্তাকে উদ্ধৃত করে এই ধরনের অনুমাননির্ভর বক্তব্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে জানানো হয়।

এবিষয়ে গণমাধ্যমকে যথাযথ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হয় পুলিশ সদর দপ্তর থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনে রেমিট্যান্স আসছে প্রায় ১৪শ কোটি টাকা

দিনে রেমিট্যান্স আসছে প্রায় ১৪শ কোটি টাকা

হাম ও উপসর্গে মৃত্যু ৪০০ ছাড়াল

হাম ও উপসর্গে মৃত্যু ৪০০ ছাড়াল

গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা, যা বললেন জামায়াত আমির

গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা, যা বললেন জামায়াত আমির

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App