×

অর্থনীতি

দিনে রেমিট্যান্স আসছে প্রায় ১৪শ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:৩০ পিএম

দিনে রেমিট্যান্স আসছে প্রায় ১৪শ কোটি টাকা

ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে প্রবাসী আয়ে ইতিবাচক প্রবাহ দেখা গেছে। প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর হার বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ৯ দিনে প্রবাসীরা ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৬৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে)।

এ হিসাব অনুযায়ী, মে মাসে দৈনিক গড়ে প্রায় ১,৪০০ কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স দেশে আসছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, হুন্ডি প্রতিরোধে সরকারি উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির কারণে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে চলতি মাসে প্রবাসী আয়ের প্রবাহ আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৬ কোটি ডলারের বেশি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯.৫ শতাংশ প্রবৃদ্ধি।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে, বিশেষ করে ডিসেম্বর, মার্চ ও জানুয়ারিতে তুলনামূলক বেশি প্রবাসী আয় এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামে শিশুমৃত্য: ইউনুস-নূরজাহানের বিচার চাইলো ছাত্র ইউনিয়ন

হামে শিশুমৃত্য: ইউনুস-নূরজাহানের বিচার চাইলো ছাত্র ইউনিয়ন

ঢাবির বটতলায় ‘কোরআন সন্ধ্যা’ আয়োজন করছে ছাত্রশিবির

ঢাবির বটতলায় ‘কোরআন সন্ধ্যা’ আয়োজন করছে ছাত্রশিবির

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না

পেজেশকিয়ান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App