×

স্বাস্থ্য

হাম ও উপসর্গে মৃত্যু ৪০০ ছাড়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:২০ পিএম

হাম ও উপসর্গে মৃত্যু ৪০০ ছাড়াল

ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন হামে আক্রান্ত হয়ে এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এতে করে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ জন শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ঘটনা ঘটেছে। এছাড়া বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগেও একাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫০৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ১ হাজার ২৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যার মধ্যে ৪৯৬ জন ঢাকা বিভাগের।

এ সময়ে ১ হাজার ১১৬ জন শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকেই ছাড় পাওয়া শিশুর সংখ্যা ৪৪৩ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ১৫৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৬ হাজার ৮১৯ জনের হাম নিশ্চিত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ হাজার ৯০৯ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৩০ হাজার ৮৬২ জন শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামে শিশুমৃত্য: ইউনুস-নূরজাহানের বিচার চাইলো ছাত্র ইউনিয়ন

হামে শিশুমৃত্য: ইউনুস-নূরজাহানের বিচার চাইলো ছাত্র ইউনিয়ন

ঢাবির বটতলায় ‘কোরআন সন্ধ্যা’ আয়োজন করছে ছাত্রশিবির

ঢাবির বটতলায় ‘কোরআন সন্ধ্যা’ আয়োজন করছে ছাত্রশিবির

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না

পেজেশকিয়ান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App