×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৪২ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

বুধবার (৬ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি, অনিয়মিত অভিবাসন রোধ, রোহিঙ্গা সংকট এবং পুলিশের দক্ষতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন। মন্ত্রী বলেন, ‘উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি পেলেও দায়িত্ব গ্রহণের গত আড়াই মাসে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা দেশে পূর্ণাঙ্গ আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।" 

আইনশৃঙ্খলা বাহিনীর সামর্থ্য বাড়াতে জনবল নিয়োগ ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে জানিয়ে এ ক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। হাইকমিশনার বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপের প্রতি আস্থা ব্যক্ত করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।

আগামী জুন মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ সময় মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) চলমান পুনর্গঠন কার্যক্রম সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন।

রোহিঙ্গা জনগোষ্ঠীর পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ছাড়া বাংলাদেশের একার পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর ভার বহন করা সম্ভব নয়। 

গত ৪ মে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভার কথা উল্লেখ করে তিনি জানান, ক্যাম্পে মাদক ও অপরাধ দমনে বাহিনীগুলো তৎপর রয়েছে। হাইকমিশনার এই ইস্যুতে আন্তর্জাতিক অর্থায়ন ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুই দেশের সম্পর্ক অত্যন্ত মজবুত। বর্তমানে প্রায় ১ লক্ষ বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। অনিয়মিত ও অবৈধ অভিবাসন রোধে দুই দেশের 'জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ' কাজ করছে উল্লেখ করে তিনি নিয়মিত অভিবাসনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। মন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ থেকে দক্ষ ও শিক্ষিত জনবল প্রেরণের আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব বেগম মিনারা নাজমীন এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের স্বরাষ্ট্র বিষয়ক কাউন্সিলর রুবেন গ্রে ও প্রথম সচিব হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন। এর আগে হাইকমিশনার নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরছে রোগী, শুরু হচ্ছে সংস্কার

ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরছে রোগী, শুরু হচ্ছে সংস্কার

বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

 ‘উড়াল দেবো আকাশে’ পোস্ট দিয়ে নিখোঁজ ইউপি সদস্য

‘উড়াল দেবো আকাশে’ পোস্ট দিয়ে নিখোঁজ ইউপি সদস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App