×

সারাদেশ

‘উড়াল দেবো আকাশে’ পোস্ট দিয়ে নিখোঁজ ইউপি সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৫৬ পিএম

 ‘উড়াল দেবো আকাশে’ পোস্ট দিয়ে নিখোঁজ ইউপি সদস্য

ছবি: সংগৃহীত

নিজের ফেসবুক আইডি থেকে ‌‘উড়াল দেবো আকাশে’ পোস্ট দিয়ে নিখোঁজ হয়েছেন মো. শহিদুল ইসলাম জোমাদ্দার (৩৮) নামের এক ইউনিয়ন পরিষদ সদস্য। শহিদুল পটুয়াখালী সদরের লোহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার মৃত রোশন আলী জোমাদ্দারের ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) রাতে তার মামা মো. সোহরাব হোসেন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ডায়রিতে ওই দিন সন্ধ্যর দিকে পটুয়াখালী-লোহালিয়া সেতুর ঢাল এলাকা থেকে শহিদুল নিখোঁজ হন বলে উল্লেখ করা হয়েছে।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শহ‌রের সবুজবা‌গ এলাকায় স্ত্রী, শ্বশুর-শাশু‌ড়ি‌দের সঙ্গে দেখা ক‌রে লোহা‌লিয়া এলাকার বাড়িতে পৌঁছান শ‌হিদুল। এরপর ফেসবু‌কে ওই লেখা পোস্ট ক‌রে মোবাইল ফোন চা‌র্জে দি‌য়ে ঘর থে‌কে বে‌ড়ি‌য়ে যান। প‌রে অনেক খোঁজাখঁজি ক‌রে তার কোনও সন্ধান পাওয়া যায়‌নি। এ ঘটনায় রা‌তেই সদর থানায় জি‌ডি ক‌রেন তার মামা।

প্রতিবেশীরা জানান, সন্ধ্যায় বাসায় এসে পরিচিত মোটরসাইকেল চালক বাবুকে ফোন করে ডেকে আনেন শ‌হিদুল। এরপর নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখেন। তাদের ধারণা, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরই ফোনগুলো চার্জে রেখে বের হন। 

মোটরসাইকেল চালক বাবুর সঙ্গে কথা বলে পরিবার নিশ্চিত হয়, শহিদুল রাত সাড়ে ৭টার দিকে লোহালিয়া সেতুর ঢালে নেমে তাকে ১০০ টাকা ভাড়া দিয়ে চলে যান। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না তার।

শহীদুলের মামা সোহরাব হোসেন জানান, বাসায় এসে পরিচিত মোটরসাইকেলচালক বাবুকে ফোন করে ডেকে আনে শ‌হিদুল। এরপর নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখে। এরপর নিখোঁজ হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম‌নিরুজ্জামান বলেন, ‘ইউপি মেম্বার শহিদুল নিজ থেকেই পালিয়েছেন। এখানে নারীঘটিত কোনও ঘটনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান জানার চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝালকাঠিতে হাম-রুবেলার প্রাদুর্ভাব, চিকিৎসা নিলেন ৭৩ জন

ঝালকাঠিতে হাম-রুবেলার প্রাদুর্ভাব, চিকিৎসা নিলেন ৭৩ জন

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

সাবেক মন্ত্রী আমুর বাসভবনে হামলা, গেট কেটে উন্মুক্ত করলো ছাত্ররা

সাবেক মন্ত্রী আমুর বাসভবনে হামলা, গেট কেটে উন্মুক্ত করলো ছাত্ররা

খিচুড়ি কিনতে গিয়ে উধাও শিক্ষার্থী, কক্সবাজারে উদ্ধার

খিচুড়ি কিনতে গিয়ে উধাও শিক্ষার্থী, কক্সবাজারে উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App