×

সারাদেশ

সৌদি প্রবাসীর মরদেহ দেশে আনতে পরিবারের আকুতি

Icon

মোঃ শামীম হাসান সুজন, শরণখোলা (বাগেরহাট)

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৪২ পিএম

সৌদি প্রবাসীর মরদেহ দেশে আনতে পরিবারের আকুতি

ছবি: ভোরের কাগজ

‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব থেকে আমার আব্বুর লাশ এনে দেন, আমি একবার আমার আব্বুর মুখটা দেখতে চাই’ -এই বলে কান্না করছে সৌদি প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা এক পিতা হারানো শিশুকন্যা।

জানা যায়, শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের ৪ নং খাঁদা ওয়ার্ডের এমাদুল হাওলাদারের ছেলে সজল হাওলাদার (৩১) সৌদি আরবে গাছের নিচে চাপা পড়ে নিহত হন।

সজল হাওলাদারের পিতা এমাদুল জানান, গত ২ মে সৌদি আরব সময় বিকেল সাড়ে চারটার দিকে সজলসহ আরো পাঁচজন গাছের নিচে বসে ভাত খাচ্ছিলেন। তখন একটি বড় ধরনের ঝাউ গাছ হেলে পড়লে নিচে বসা পাঁচ জন দৌড়ে বাঁচতে পারলেও, সজল গাছ চাপা পড়ে নিহত হন। 

নিহত সজল সৌদি আরবের আল কাসিম বুরাইদায় ছয় বছর আগে থেকে কাজ করতেন। গত বছরখানেক আগে ছুটি কাটিয়ে বাড়ি থেকে সৌদি আরব সে।

এদিকে, নিহত সজলের চতুর্থ শ্রেণীতে পড়া মেয়ে সামিয়া আক্তার অনবরত কান্না করছে এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তার বাবার লাশ দেশে ফিরিয়ে আনাতে সহযোগিতার আকুতি করছে।

নিহত সজল হাওলাদার বাবা-মা এক স্ত্রী ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

এ বিষয়ে শরণখোলা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান বলেন, ‘সৌদি প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা সজল হাওলাদারের মৃত্যু খুবই দুঃখজনক, আমরা দ্রুত তার মৃতদেহ দেশে আনার জন্য সব ধরনের চেষ্টা করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরছে রোগী, শুরু হচ্ছে সংস্কার

ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরছে রোগী, শুরু হচ্ছে সংস্কার

বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

 ‘উড়াল দেবো আকাশে’ পোস্ট দিয়ে নিখোঁজ ইউপি সদস্য

‘উড়াল দেবো আকাশে’ পোস্ট দিয়ে নিখোঁজ ইউপি সদস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App