×

জাতীয়

পুলিশ সপ্তাহ ২০২৬

পদক পাচ্ছেন ১০৭ সদস্য, মহড়ায় অংশ নেওয়ার নির্দেশ

Icon

মাহফুজ খান | নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:০৮ এএম

পদক পাচ্ছেন ১০৭ সদস্য, মহড়ায় অংশ নেওয়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

ঢাকা সাহসিকতা, পেশাগত দক্ষতা ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এ বাংলাদেশ পুলিশের ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বিপিএম এবং পিপিএম পদকে ভূষিত করা হচ্ছে। আগামী ১০ মে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেবেন।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, পদকপ্রাপ্তদের আগামী ২ মে বিকেল ৩টায় রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে মহড়ায় অংশ নিতে বলা হয়েছে। পদকপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকাটি নিচে তুলে ধরা হলো:

পদকপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা

শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ:

পিবিআইয়ের অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামাল, ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, পুলিশ টেলিকমের অ্যাডিশনাল আইজিপি মো. রেজাউল করিম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, সিটিএসবির ডিআইজি মীর আশরাফ আলী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (সদর দপ্তর) তাপতুন নাসরীন, ডিআইজি (ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট) মো. আশিক সাঈদ, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবির ও মুঃ মাহবুবুর রশীদ, সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হক, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি এবং র‍্যাব সদর দপ্তরের এডিজি (অপস) কর্নেল ইফতেখার আহমেদ।

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদা:

ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন, পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি শাহাজাদা মো. আসাদুজ্জামান, র‍্যাব-১২-এর অ্যাডিশনাল ডিআইজি আতিকুর রহমান মিয়া, র‍্যাব-২-এর অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার, র‍্যাব সদর দপ্তরের লেফটেন্যান্ট কর্নেল মোহা. জয়নুল আবেদীন এবং উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তালিকায় থাকা পুলিশ সুপারগণ (এসপি): মো. হাবিবুর রহমান (মাদারীপুর), মুহম্মদ শামসুল আলম সরকার (টাঙ্গাইল), আব্দুল্লাহ আল-মাহমুদ (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ চট্টগ্রাম), মো. শরিফ উদ্দীন (গাজীপুর), মো. আবদুল্লাহ-আল-ফারুক (নরসিংদী), মো. রকিবুল আক্তার (পিবিআই ময়মনসিংহ), মো. হাবীবুল্লাহ (গোপালগঞ্জ), রওনক জাহান (শরীয়তপুর), শচীন চাকমা (পিবিআই ব্রাহ্মণবাড়িয়া) এবং এ এন এম সাজেদুর রহমান (কক্সবাজার)।

উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত এসপি:

হাসান মোহাম্মদ নাছের রিকাবদার (ডিসি সাইবার উত্তর), মো. মোস্তাক সরকার (ডিসি মিরপুর), মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান (ডিসি প্রসিকিউশন), মোহাম্মদ হারুন অর রশিদ (ডিসি মতিঝিল), মো. ইবনে মিজান (ডিসি তেজগাঁও), মির্জা তারেক আহমেদ বেগ (ভারপ্রাপ্ত ডিসি ডিবি উত্তরা), মেজর আসিফ আল-রাজেক (র‍্যাব-৯), মো. আনোয়ার হোসেন (অতিরিক্ত এসপি দিনাজপুর), আবদুল করিম (সদর দপ্তর), মোহাম্মদ ইব্রাহীম (বরগুনা), মুকিত সরকার (কিশোরগঞ্জ), আবুল বাশার (যশোর), মোহাম্মদ আমিনুল হক বাব্বী (এডিসি ডিবি সাইবার উত্তর), মো. আসাদুজ্জামান (পিএম-১), মো. আতিকুজ্জামান (এলআইসি), মো. জাহাঙ্গীর আলম (কেরাণীগঞ্জ সার্কেল), জিসানুল হক (এডিসি ধানমন্ডি), অনিতা রানী সূত্রধর (১৩ এপিবিএন) এবং কাজী মো. তারেক আজিজ (হাটহাজারী সার্কেল)।

এএসপি ও পরিদর্শক (ওসি) পদমর্যাদা:

চৌধুরী মো. তানভীর (এসি জিপিএমপি), সাদ্দাম হোসাইন (এসি উত্তরা), মো. মাহফুজুর রহমান (এএসপি র‍্যাব), মো. আসলাম সাগর (এসি মোহাম্মদপুর ট্রাফিক), জাবীর হসনাইন সানীব (এএসপি মতলব), মাহমুদ আলম (পরিদর্শক ট্রাফিক), মোস্তাক আহম্মদ চৌধুরী (পরিদর্শক হাটহাজারী), মোহাম্মদ শামসুল হাবিব (ওসি জালালাবাদ), মো. জেহাদ হোসেন (পরিদর্শক ডিবি গুলশান), মোহাম্মদ সাহিদুর রহমান (এটিইউ), মোহাম্মদ নজরুল ইসলাম (সদর দপ্তর), মেজবাহ উদ্দিন (ওসি মোহাম্মদপুর), কামরুল হাসান তালুকদার (এসবি), মো. সাইদুল ইসলাম (পিবিআই), মো. জাহেদুল কবির (ওসি বায়েজিদ বোস্তামী), মোহাম্মদ মেজবাহ উদ্দিন (পরিদর্শক মতিঝিল ট্রাফিক), গোলাম ফারুক (ওসি কামরাঙ্গীরচর), মনিরুল ইসলাম ভূইয়া (ওসি রামু), মো. বাবুল আজাদ (ওসি চকবাজার), নাছির উদ্দিন রাসেল (সিআইডি চট্টগ্রাম), মো. রোবেল আফ্রাদ (ওসি কোতয়ালী বিএমপি) এবং মফিজুল ইসলাম (পরিদর্শক ডিবি রাজবাড়ী)।

এসআই ও এএসআই পদমর্যাদা:

মো. আশরাফুল আলম (রূপসা), মো. মনজুর রহমান (পিবিআই), মো. আবুল কালাম আজাদ (ডিবি মুন্সীগঞ্জ), রূপন নাথ (হাটহাজারী), অর্ণব বড়ুয়া (ডিবি কুমিল্লা), মো. মাজেদুল হক (টেলিকম), মাজহারুল হক (ডিবি চাঁদপুর), কৃষ্ণ কুমার দাস (ডিবি লালবাগ), মো. সুমন ইসলাম (এএসআই গুলশান), মোহাম্মদ সাইদুর রহমান (এলআইসি), মো. ইব্রাহীম মিয়া (র‍্যাব-১১), অসিত কুমার বসাক (ডিবি পাবনা), গোলাম মুর্তজা (বোম ডিসপোজাল ইউনিট), এস এম মেহেদী হাসান (টঙ্গী পূর্ব), মো. তোয়াবুল ইসলাম খান (ডিবি ময়মনসিংহ), ফজলে রাব্বী কায়সার (ডিবি উত্তর সিএমপি), মো. নাজিদ ইমতিয়াজ (সার্জেন্ট পিবিআই), মো. রফিক (ফতুল্লা), রতন মিয়া (পিবিআই যশোর), রেজোয়ান (পিবিআই খুলনা), মো. রিয়াজ উদ্দিন রনি (পিবিআই নারায়ণগঞ্জ), আজিজুল হাকিম (টেকনাফ এপিবিএন), মোহা. সিফাত রেজা (বোয়ালিয়া), মোহাম্মদ তানভীর তুষার (ডিবি ওয়ারী), মো. কামাল উদ্দিন (সার্জেন্ট ট্রাফিক গুলশান), সুদীপ চন্দ্র বিশ্বাস (এএসআই ডিবি সুনামগঞ্জ), তুহিনা নাসরিন (এএসআই সিটিএসবি) এবং মো. ইকলাচুর রহমান (এএসআই সাইবার ঝিনাইদহ)।

কনস্টেবল পদমর্যাদা:

মো. রিমন হোসেন (ডিএমপি), মো. শাহ আলম (যাত্রাবাড়ী), বাদশা ফাহাদ (সদর দপ্তর), দিলোয়ার মিয়া (ব্রাহ্মণবাড়িয়া), মো. শিহাব উদ্দিন (ডিবি সাইবার দক্ষিণ), আরিফুল আহম্মদ এবং মো. মেরাজুল ইসলাম (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অলিম্পিককে ছাড়িয়ে সর্বোচ্চ আয়ের পথে ফিফা

অলিম্পিককে ছাড়িয়ে সর্বোচ্চ আয়ের পথে ফিফা

ভোরের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ঢাকাবাসী

ভোরের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ঢাকাবাসী

শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App