যে তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম
ছবি: সংগৃহীত
দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, 'দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।'
এর ফলে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
