×

অর্থনীতি

দেশে সোনা ও রুপার আজকের বাজারদর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ এএম

দেশে সোনা ও রুপার আজকের বাজারদর

ফাইল ছবি

সর্বশেষ সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে সোনা ও রুপার দাম। রোববার (২৬ এপ্রিল) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সর্বশেষ বিজ্ঞপ্তি দিয়ে সোনা ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ৩ হাজার ২৬৬ টাকা ও ৩৫০ টাকা কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে, সর্বশেষ গত ১৫ এপ্রিল সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এদিকে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার

হাতিরঝিলে জমজমাট আয়োজনে বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২

হাতিরঝিলে জমজমাট আয়োজনে বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি  ২৮

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার সম্ভাবনা নিয়ে সর্বশেষ পরিস্থিতি কী?

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার সম্ভাবনা নিয়ে সর্বশেষ পরিস্থিতি কী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App