×

ভারত

প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাইয়ের প্রয়াণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ এএম

প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাইয়ের প্রয়াণ

ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই রোববার (২৬ এপ্রিল) ভারতের নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রাই প্রথম সারির।

রঘু রাইয়ের ছেলে, আলোকচিত্রী নীতিন রাই জানিয়েছেন, গত দুই বছর ধরে তার বাবা ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আধ্যাত্মিক নেতা দালাই লামা, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের তোলা ছবির জন্য তিনি বিশেষভাবে পরিচিত। রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে তার ক্যামেরায় ওঠে এসেছে মাদার তেরেসার মতো ব্যক্তিত্বও।

এছাড়াও, ছবির জন্য দেশ-বিদেশে নানা পুরষ্কার এবং সম্মান পেয়েছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর কাজের জন্য ১৯৭২ সালে পদ্মশ্রী পেয়েছিলেন রঘু রাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার

হাতিরঝিলে জমজমাট আয়োজনে বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২

হাতিরঝিলে জমজমাট আয়োজনে বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি  ২৮

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার সম্ভাবনা নিয়ে সর্বশেষ পরিস্থিতি কী?

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার সম্ভাবনা নিয়ে সর্বশেষ পরিস্থিতি কী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App