×

জাতীয়

‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব কালচার থামছে না কেন?’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব কালচার থামছে না কেন?’

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব কালচার থামছে না কেন? -এমন প্রশ্ন তুলে জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘দেশে গত দেড় বছর ধরে আশঙ্কাজনকভাবে মব কালচার বাড়ছে এবংবিচারহীনতার সংস্কৃতি এবং মানুষের মধ্যে জমে থাকা তীব্র ক্ষোভ ও হতাশা থেকেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।’

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘গত দেড় বছর ধরে আমরা মবের শহর দেখছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বাসসের এমডিকেও মব করা হয়েছে। বরিশাল আদালত প্রাঙ্গণ, সুপ্রিম কোর্টের লয়ার্স রুম এবং ডেইলি স্টার অফিসেও হামলা চালানো হয়েছে। মানুষের মধ্যে তীব্র বৈষম্য আর দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই এর প্রধান কারণ।’

স্বরাষ্ট্রমন্ত্রীর আগের আশ্বাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক দফা আমাদের আশ্বস্ত করেছিলেন যে বাংলাদেশে আর ‘মব কালচার’ হবে না, বিচারহীনতা থাকবে না। কিন্তু আমরা দেখছি একটির পর একটি ঘটনা ঘটেই চলেছে। মানুষ যখন ন্যায়বিচার পায় না, তখনই এ ধরনের বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে।’

চট্টগ্রাম ও কুষ্টিয়ার ঘটনার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘দেড় বছর আগে চট্টগ্রামে মব তৈরি করে ছিনতাইকারী সন্দেহে একজনকে পিটিয়ে মারা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার বিচার হয়নি। কুষ্টিয়ায় একজন অভিযোগকারীকে পিটিয়ে মারা হলো। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই সংস্কৃতি বন্ধ হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘মানুষের মধ্যে যে হতাশা ও ক্ষোভ রয়েছে, তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধ করতে হলে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্ধুর কবর খুঁড়তে গিয়েই প্রাণ হারালেন আজীবন সঙ্গী

বন্ধুর কবর খুঁড়তে গিয়েই প্রাণ হারালেন আজীবন সঙ্গী

সংলাপের আগে পাকিস্তানে নামল ৬ মার্কিন সামরিক বিমান

সংলাপের আগে পাকিস্তানে নামল ৬ মার্কিন সামরিক বিমান

হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ, ফিরলেন তারকা ক্রিকেটার

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ, ফিরলেন তারকা ক্রিকেটার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App